1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, আলীকদম সেনা জোন কমান্ডার - mtvonlinenews
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, আলীকদম সেনা জোন কমান্ডার

জেএম হাশেম, বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৩০ Time View

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, আলীকদম সেনা জোন কমান্ডার।

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২৬ শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, বেলা ১২ ঘটিকা হইতে,দুপুর একটা ২০ ঘটিকা পর্যন্ত, আলীকদম সেনা জোনের, মাননীয় জোন কমান্ডার মহোদয়, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক এসপিপি, পিএসসি (জোন কমান্ডার)। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। স্বাস্থ্য কর্মকর্তা জনাব আবু হানিফ।আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন এবং অত্র এলাকার সকল সাংবাদিকগণ।

পরিদর্শনকালে জোন কমান্ডার মহোদয় হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফুড বাস্কেট প্রদান করেন। এছাড়াও রোগীদের মাঝে মত বিনিময় করেন।যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

মাননীয় জোন কমান্ডার মহোদয় আরো বলেন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নয়ন করতে হবে প্রয়োজনে গহীন পাড়া এলাকার নারীদের প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা পাড়াতেই প্রাথমিক চিকিৎসা সেবা এবং গর্ভবতী মহিলাদের ডেলিভারি সহযোগিতা করতে পারেন।

মাননীয় জোন কমান্ডার মহাদয় বলেন আলীকদম সেনা জোন সর্বদা সর্বস্তরের মানুষের পাশে আছেন। প্রয়োজনে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের সহযোগিতায় পাশে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category