1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদমে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে বসতভিটা ভাঙার অভিযোগ, নোটিশ ছাড়াই উচ্ছেদে ক্ষোভ - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আলীকদমে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে বসতভিটা ভাঙার অভিযোগ, নোটিশ ছাড়াই উচ্ছেদে ক্ষোভ

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১০ Time View

বান্দরবানের আলীকদম উপজেলার রেপার পাড়া এলাকায় প্রান্তিক ও নিম্নআয়ের একাধিক পরিবারের বসতভিটা উচ্ছেদের অভিযোগ উঠেছে বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালিয়ে বসতঘর ভেঙে ফেলা হয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন এবং অনেকের কাছেই জমির বৈধ কাগজপত্র রয়েছে।

তারা বলেন, “আমরা বছরের পর বছর এখানে বসবাস করছি। হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই এসে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই।” ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উচ্ছেদের আগে কোনো লিখিত বা মৌখিক সতর্কতাও দেওয়া হয়নি।

আইনগত দিক থেকে জানা যায়, সরকারি বা সংরক্ষিত জমিতে অবৈধ স্থাপনা থাকলেও উচ্ছেদের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ প্রদান এবং নির্দিষ্ট সময় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ ঘটনায় সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ফলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের সময় নারী, শিশু ও বৃদ্ধরা আতঙ্কে ছুটাছুটি করেন।

অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে বেশ কিছু পরিবার খোলা আকাশের নিচে বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category