আলীকদমে ৩দিন ব্যাপি আন্তঃস্কুল বিজ্ঞান মেলা,ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে ৩দিন ব্যাপি সেন্ট মেরী’স স্কুলের আয়োজনে শুরু হয়েছে, আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ খ্রিঃ এর প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান। (১৯এপ্রিল ২০২৬ইং) তারিখের রবিবার সকাল ৯ঘটিকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনজুর আলম, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার রিপন রিচার্ড রোজারিও, ওএমএসকে, সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লিটু চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধেয় ব্রাদার সুমন যোসেফ কস্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন, সিএসসি, প্রধান শিক্ষক, সেন্ট মেরী’স স্কুল, আলীকদম।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র সেন্ট মেরি’স স্কুলের প্রধান পরিচালক সহ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান আরম্ভ করেন। আলীকদমের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সৃজনশীল বিজ্ঞান ও প্রযুক্তি মূলক প্রজেক্ট স্থল গুলো ফিতা কেটে উদ্বোধন করেন, এবং সকল প্রযুক্তি মূলক তৈরিকৃত স্থল গুলো সরাসরি পরিদর্শন করেন।
এ প্রতিযোগিতায় আলীকদম, লামা, ও থানচি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। প্রাণ ও এএফএল গ্রুপ লিমিটেডের সহায়তায় এবং সেন্ট মেরী’স স্কুল, আলীকদম-এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম বলেন, শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি এ ধরনের শিক্ষা সাংস্কৃতি খেলাধুলা ও প্রতিযোগিতামুলক বাস্তবমুখী করার সুযোগ থাকে। কারণ মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত এ ধরনের বিজ্ঞান মেলা ও শিক্ষা সাংস্কৃতির পরিবেশ তৈরি করতে ঐ জায়গায় পৌঁছাতে পারিনি, তবে আমাদের সেন্ট মেরি’স স্কুল থেকে শুরু করে এ ধরনের প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলা আমাদের দিকনির্দেশক হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়।
শিক্ষা সাংস্কৃতি ও বিজ্ঞান মেলার আয়োজন করার উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এ ধরনের স্কুল এবং প্রতিষ্ঠান থেকে শিক্ষা সাংস্কৃতি ও প্র্যাক্টিস করে একজন মডেল হিসেবে তৈরি করে, শিক্ষা সাংস্কৃতি টা’কে আরেকটু ঢেলে সাজানো যায়, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে শুধু পাঠ্যপুস্তক মুখস্ত না করে, এধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের আরো বেশি বাস্তব মুখি করার সুযোগ থাকে বলে তিনি মনে করেন।
সোমবার ২০শে এপ্রিল দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম জোন কমান্ডার মোঃ আশিকুর রহমান আশিক,লে.কর্ণেল,এসপিপি, পিএসসি, আলীকদম বান্দরবান। ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন সিএসসি প্রধান শিক্ষক এর সভাপতিত্বে আলীকদম জোন কমান্ডার মহোদয় ও অন্যান্য শিক্ষক, শিক্ষিকা সহ জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উক্ত দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ করেন।
পরিশেষে: ২১ এপ্রিল তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত, সেন্ট মেরি’স স্কুল আলীকদম।
প্রধান অতিথি, ব্রাদার রিপন জেমস্ গমেজ। সিএসসি প্রদেশপাল সাধু যোসেফ ভ্রাতৃ সংঘ মোহাম্মদপুর ঢাকা। বিশেষ অতিথি, ব্রাদার স্যামূয়েল সবুজ বালা। সেন্ট প্লাসিড় এন্ড কলেজ পাথরঘাটা চট্টগ্রাম।
প্রতি বছর মতো এবারও অত্র, আলীকদমের সেন্ট মেরি’স স্কুলের প্রধান শিক্ষক। ও তারই সভাপতিত্বে ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন, বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীদের আসক্ত প্রতিভা, বিকাশের জন্য বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের জন্য শিক্ষা সাংস্কৃতিক ও বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি। তারি উপকরণে আজকের এই আয়োজন।