1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদম মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার। - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

আলীকদম মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।

‎জেএম:-হাশেম বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩৯ Time View

আলীকদম মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে ছাবের মিয়া পাড়ার ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলম (চুন্নু, ৫৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর প্রায় ১২টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ সময় জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে। তাদের সমন্বিত প্রচেষ্টায় লাশটি নিরাপদে আলীকদম থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়।

উদ্ধার কাজে আলীকদম থানা পুলিশের ভূমিকা ছিল বিশেষভাবে লক্ষ্যণীয় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চন্নু দীর্ঘদিন হাঁপানিতে ভুগছিলেন এবং পেশায় গরু-ছাগল পালনের কাজ করতেন।

যার কারণে তিনি নদীর আশেপাশে গরু ও পালন করতেন। এবং নিজস্ব পেশাগতভাবে সবজির চাষবাস ও করেন, সৈয়দ আলম চুন্নু মিয়া একজন কৃষক ও শ্রমিক ছিলেন।

তাহার পরিবারের লোকজন বলছেন হঠাৎ তিনি নিখোঁজ ছিলেন কিন্তু পরে তার লাশ নদীতে পাওয়া গেলে বিষয়টি আতঙ্কিত হয়। সৈয়দ একজন গরীব অসহায় কৃষক পরিবার, তার তেমন কোন শত্রু ছিলেন না যারা তাকে ক্ষতি করতে পারে উক্ত বিষয়টি দুর্ঘটনা বলে আখ্যায়িত করছেন স্থানীয় জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category