1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
লামায় গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ। - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

লামায় গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ।

এস এম আকাশ > স্পেশাল ক্রসপেন্ডেন্ট।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭৩ Time View

লামায় গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ।

 

জেলা সমাজ কল্যাণ পরিষদের আওতায় বান্দরবান

পার্বত্য জেলা পরিষদের সুপারিশে; দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের সহায়তা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা বাবাদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।’

আজ ৭ অক্টোবর ২০২৫ইং তারিখ সকাল ১০টা লামা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।’

জানা গেছে, ইতোপূর্বে জেলা পরিষদের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তরে লামা উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ মানুষ সহায়তার আবেদন করেন।’

এর মধ্যে ২০২ জনের জন্য ৩ ক্যাটাগরিতে ৪ লক্ষ
৭ হাজার টাকা বরাদ্দ আসে। এগুলো হচ্ছে, শিক্ষা সহায়তা ৭৩ জন ২ হাজার টাকা করে ১ লক্ষ্য ৪৬ হাজার টাকা, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের সহায়তা
১২৪ জন ২ হাজার টাকা করে ২ লক্ষ ৪৮ হাজার টাকা ও চিকিৎসা সহায়তা ৫ জনের জন্য ১৩ হাজার টাকা
মোট ২০২ জনের জন্য ৪ লক্ষ সাত হাজার টাকা।’

এই অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,
বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category