1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
‎বান্দরবানে, “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত" ‎ - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

‎বান্দরবানে, “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত” ‎

এস এম আকাশ > নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮০২ Time View

বান্দরবানে, “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত”

 

“বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর উন্নত বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫ইং তারিখ) যুব উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট (এডিএম) এম,এম,হাসান।

উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশে মূল চালিকাশক্তি। তাদের মানবিক গুনাবলী সম্পন্ন নাগরিক হতে হবে এবং নিজেদের মধ্যে থেকেই নিজেদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
বিদ্যমান সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার পরিবর্তন হলেই পুরো দেশের আমূল পরিবর্তন সম্ভব হবে।

এসময় তিনি,সম্প্রীতি রক্ষা ও কর্মমূখী শিক্ষার প্রতি তরুণদের মনোযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।তরুনদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে দেশ ও দেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে দেশে তৈরি হয়েছে এক নতুন ধরণের উদ্যোগ যা ডিজিটাল উদ্যোক্তা সংস্কৃতির সূচনা করেছে।

সুতরাং আমাদের তরুণ প্রজন্মকে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা,প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যার বাস্তব সমাধানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের যে অবারিত সুযোগ সৃষ্ঠি হয়েছে এটা কে কাজে লাগাতে হবে।
সবচেয়ে জরুরী বিষয়টি হলো সবার আগে নিজেকে বদলাতে হবে তাতে নিজের দেশটাও বদলাবে।

এ সময় জেলা প্রশাসক, দেশের বৃহৎ তরুন জনগোষ্ঠীর ইতিবাচক ভূমিকা তুলে ধরেন এবং মানবিক গুনাবলীর বিকাশ ও দায়িত্ববোধ জাগ্রত করা সহ ইতিবাচক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category