1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার'কে বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার’কে বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এস এম আকাশ > নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭০০ Time View

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার’কে বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২৮ নভেম্বর ২০২৫ইং তারিখ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার’কে বদলি জনিত উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুলিশ সুপার এর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও দূরদর্শী কর্মকৌশলের প্রশংসা করেন এবং বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলের জন্য সর্বোচ্চ সফলতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার বিদায়ি বক্তব্যে বলেন, “বান্দরবান পার্বত্য জেলায় দায়িত্ব পালন করা আমার জন্য একটি দায়িত্বের পাশাপাশি শিক্ষারও জায়গা ছিল। বান্দরবানে কাজ করার সময় আমি সবার আন্তরিক সহযোগিতা পেয়েছি। পাহাড়ের মানুষের সরলতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় কাজের শক্তি দিয়েছে। জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা, পর্যটনবান্ধব নিরাপত্তা জোরদার কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি, আমি বিশ্বাস করি, জেলা পুলিশ তা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তবে বান্দরবান সবসময় আমার স্মৃতিতে বিশেষ জায়গা ধরে রাখবে। আমি বান্দরবান জেলা পুলিশের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানাই।”

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category