“লামায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন’কে আটক করেছে স্থানীয় জনতা”
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির করার সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।
আজ ৫ অক্টোবর ২০২৫ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ০১:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।সরজমিনে অনুসন্ধান কালে জানা যায়: আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। কিন্তু প্রাণের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়তো না।
গতরাতে চক্রটি আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এ সময় স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত ব্যক্তিদের লামা থানা পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃত চক্রের সদস্যরা হলেন: ১। বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, সাং: উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর, বান্দরবান, ২। মেনযুক ম্রোং (৩৫), পিতা: মেনওয়াই ম্রোং, সাং: রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, থানা: আলীকদম, ৩। মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, সাং: নিচের নারা ছড়া পাড়া, ৯ নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, চাঁদাবাজি করার সময় চক্রের ৩ সদস্যকে স্থানীয় জনগন আটক করে। আমাদের হাতে সোপর্দ করেছে। এ বিষয়ে মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’