1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৭ Time View

বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

আলীকদম সদর ইউনিয়নের ইউনুস মেম্বার পাড়ার ৬নং ওয়ার্ডের ৫ (ডিসেম্বর) জুমাবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা বিএনপির সদস্য জনাব আব্দুল কুদ্দুস, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব রমজান মিয়া, ও সাধারণ সম্পাদক আমীর হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য জনাব ফরিদ মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ সহ ও স্থানীয় মুসল্লীগন বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও শারীরিক সুস্থতার জন্য জুমার নামাজ শেষে দু হাত তুলে সবাই প্রাণ ভরে দোয়া কামনা করেন।

আলীকদম উপজেলা বিএনপির বিএনপির সদস্য জনাব আব্দুল কুদ্দুস স্থানীয়বাসীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানান যেন দ্রুত দেশ এবং জাতির মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসেন।

এদিকে উক্ত দোয়া মাহফিল শেষে স্থানীয়রা সবাই একত্রিত ব্যানার নিয়ে দোয়া চেয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব রমজান মিয়া বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তের জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসেন।

এভাবেই সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত শারীরিক সুস্থতার জন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন বলে এ আশা ব্যক্ত করে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category