1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা পুলিশের যৌথ অভিযান - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আলীকদমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা পুলিশের যৌথ অভিযান

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১২ Time View

আলীকদমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা পুলিশের যৌথ অভিযান।

প্রেসক্লাব সভাপতির বাড়ি থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক এক পলাতক মমতাজ উদ্দিন

 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ৯টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খুইল্লা মিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযান দলটি আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ছোট ভাই রুহুল আমিনের ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং রুহুল আমিনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হলেও মমতাজ উদ্দিন পালিয়ে যায় বলে জানায় অভিযানকারী দল।

পরে জব্দকৃত ইয়াবা ও আটক রুহুল আমিনকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক রুহুল আমিনের নামে পূর্বেও তিনটি মাদক ও চোরাচালান সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এছাড়া তার পরিবারের আরও কয়েক সদস্যের বিরুদ্ধে মানব পাচার, ইয়াবা কারবার ও গরু চোরাচালানের অভিযোগ বিভিন্ন সময়ে উত্থাপিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় একক আধিপত্য বজায় রেখে আসছিলেন। পরিবারের সদস্যদের অবৈধ কার্যক্রমের আড়াল করতেও তিনি তার পরিচয় ও প্রভাব ব্যবহার করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি অভিযুক্তরা যতো প্রভাবশালীই হোক, মাদক চোরাচালানের মতো অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক মমতাজ উদ্দিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category