1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
লামায় অবৈধ ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা ও ভাংচুর - mtvonlinenews
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

লামায় অবৈধ ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা ও ভাংচুর

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৪৯ Time View

লামায় অবৈধ ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা ও ভাংচুর, এর ঘটনায় বিজিবি, ও পুলিশের ৭ সদস্য আহত

 

বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার ফাইতং পাগলীর আগা এলাকায় অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইটভাটার শ্রমিক ও স্থানীয় ভাড়া করা দাঙ্গাবাহিনী’রা হামলার হামলা চালিয়ে বিজিবি ও পুলিশের ৭ সদস্য কে আহত করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাক সহ মোট ৬টি গাড়ি ভাংচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১২ঘটিকার সময় চকরিয়ার হতে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পরিবেশ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয় হতে পরিচালিত স্পেশাল অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদফতরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম।

এ সময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশগ্রহণ করেন।

উপজেলার ফাইতং এ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে গাড়িবহর কাকারা পাহাড়তলী বাদশার টেক এলাকায় পৌঁছালে ইটভাটা মালিকদের নিয়োজওত শ্রমিক ও স্থানীয় ভাড়াটিয়া বিক্ষিপ্ত জনতা যৌথবাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়িবহরের উপর হামলা চালায়। এ সময় ইটভাটার মালিক, শ্রমিক ও কিছু স্থানীয় বাসিন্দা’রাও হামলায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

হামলার পর ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাক সহ এ সময় মোট ৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচুর করেছে।

লামা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ায় সময় ভ্রাম্যামান আদালত পরিচালনাকারী টিমের উপর আন্দোলন কারীরা হামলা করেছে এবং আটককৃতদের চকরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category