1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
কচিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

কচিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯১৪ Time View

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ী দোকান পুড়ে ছাই, প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃহারুনুর রশিদ
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্তন জামালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে এক মুদিমালামাল ব্যবসায়ী আবদুল মোতালেবের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে নগদ টাকাসহ প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এঅগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের আগুন নিভাতে গিয়ে নারী, পুরুষ সহ ২জন আহত হয়েছে।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী আবদুল মোতালেবের চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্য দিনের ন্যায় দোকান বন্ধ করে, সোমবার রাতে বাড়ী চলে যায়। এসময় রাত ১১টার দিকে দোকানে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত দোকানে আসলে ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয় অদিবাসী সাবেক ইউপি সদস্য আবদুল মতিনসহ আরোও অনেকে জানান আবদুল মোতালেব একজন নিরীহ ব্যবসায়ী, তিনি সহায়সম্পত্তি বিক্রি করে এবং বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণনিয়ে বিগত ২২বছর যাবত সুনামের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ দোকানই ছিলো তার পরিবারের শেষ সম্বল। তাকে সহযোগিতা করতে প্রশাসনসহ সকল বৃত্তবানদের সুদৃষ্টি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category