লামা-আলীকদম বিদ্যুৎ সমস্যার নিরসন,ও আন্দোলন কর্মসূচি ২০২৫ইং।
লামা-আলীকদম বিদ্যুৎ সংকট নিরসন ও নানা অনিয়মের বিরুদ্ধে -আলীকদম উপজেলার সচেতন নাগরিক সমাজের – আবাসিক প্রকৌশলী, লামা-বিদ্যুৎ সরবরাহ কার্যালয় অবস্থান কর্মসূচি-পালিত!।
আজ-০৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,রোজ,
মঙ্গলবার,সকাল ১১টা,হইতে দুপুর সাড়ে ১২ ঘটিকাস পর্যন্ত, আলীকদম উপজেলার সচেতন নাগরিক সমাজ লামা বিদ্যুৎ অফিসে গিয়ে চলমান তীব্র লোডশেডিং ও অনিয়মের বিষয়ে জবাবদিহিতা দাবি করে।কর্মকর্তারা জানান, প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার আলীকদম সাবস্টেশন অফিসে নিয়মিত অফিস কার্যক্রম চলবে।
লামার (কক্সবাজার লাইন) পাশাপাশি থানচি (বান্দরবান লাইন) থেকেও আলীকদমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া আলীকদমে দ্রুত লোকবল নিয়োগ দেওয়া হবে এবং মিটারসহ যেকোনো সমস্যা এখন থেকে আলীকদম সাবস্টেশনে সরাসরি অভিযোগ করা যাবে।কর্মকর্তারা আরও জানান,
শীঘ্রই বিদ্যুতের সকল সরঞ্জামের মূল্য তালিকা প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ স্বচ্ছভাবে মূল্য সম্পর্কে জানতে পারেন।শীতকালে গাছ কাটার কারণে কিছু সমস্যার সম্ভাবনা থাকলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।
এই সময় উপস্থিত ছিলেন লামা থানার ওসি মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলীকদমের সচেতন নাগরিক সমাজ এই আশ্বাসকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।