1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
চকরিয়ায় উপকূলীয় অঞ্চল থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল ও গুলি উদ্ধার - mtvonlinenews
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

চকরিয়ায় উপকূলীয় অঞ্চল থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল ও গুলি উদ্ধার

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৩০ Time View

চকরিয়ায় উপকূলীয় অঞ্চল থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল ও গুলি উদ্ধার

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মোঃ আলমগীর ওরফে বাদল (৩৯) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫ইং তারিখ) বিকাল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলি’সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন মোঃ আলমগীর বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মোঃ রশিদ আহমদের ছেলে।’

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category