1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
কচুয়ায় ছয় ব্যবসায়ীকে ১২হাজার ৫০০টাকা ভ্রাম্যমান আদালতের জরিমানা - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

কচুয়ায় ছয় ব্যবসায়ীকে ১২হাজার ৫০০টাকা ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোহাম্মদ হারুনুর রশিদ > চাঁদপুর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯২ Time View

কচুয়ায় ছয় ব্যবসায়ীকে ১২হাজার ৫০০টাকা ভ্রাম্যমান আদালতের জরিমানা।

চাঁদপুরের কচুয়ায় ছয় ব্যবসায়ীকে বার হাজার পাচঁ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার উপজেলার সাচার বাজারে উচ্ছেদ পরবর্তী পুনরায় অবৈধভাবে সড়ক দখল করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সড়কে অবস্থিত জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল দোকানপাট সরিয়ে দেয়া হয়।
এসময় বিভিন্ন আইনে ৬টি মামলায় ৬ব্যবসায়ীকে ১২,৫০০/- (বার হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

ব্যবসায়ীরা হলেন মজিবুর রহমান, এনামুল, কিসমত, আবদুল আউয়াল, জমির হোসেন, শাহাজালাল, রমজান আলী, পাঁচ শত করে দুই হাজার পাঁচ শত টাকা ও রাস্তা দখলকারী গ্যারেজের মালিক সিএনজি রাখায় নুরে আলমকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ইকরামুল হক,সাচার ইউনিয়ন প্রশাসক জহিরুল ইসলাম, ইউপি সচিব বিজয় কৃষ্ণ শীল, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রিয়াদ হোসাইন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category