1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদমে পুরনো শত্রুতার জেরে গৃহবধূকে বসতঘরে রাতে হাত-মুখ বেঁধে প্রাণে হত্যার চেষ্টা। - mtvonlinenews
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

আলীকদমে পুরনো শত্রুতার জেরে গৃহবধূকে বসতঘরে রাতে হাত-মুখ বেঁধে প্রাণে হত্যার চেষ্টা।

এমটিভি নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৬৬ Time View

পুরনো শত্রুতার জের ধরে গৃহবধূকে নিজ বাড়িতে গভীর রাতে হাত-মুখ বেঁধে প্রাণে হত্যার চেষ্টা।

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এক গৃহবধূকে হাত-পা-মুখ বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা ও ইউপি সদস্য।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা ২০মি: দিকে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পূর্বপালং পাড়া এলাকায় নিজ বসত বাড়ি থেকে জান্নাতুল ফেরদুস (২৮) নামের ওই নারীকে উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মো. হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদাউস তার স্বামীর চোখের অপারেশনের চিকিৎসার জন্য (১লক্ষ ৫০হাজার) টাকা বাড়িতে রেখেছিলেন। তার স্বামী মোঃ হোসেন কক্সবাজার একটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই চিকিৎসার জন্য শনিবার সকাল ৬ঘটিকার সময় তার বড় ভাই মো. আবুল কাশেম টাকা নিতে তার বোনের বাড়িতে গেলে বাড়িতে বোনকে মোটা শক্ত রশি দিয়ে পিছনে ঘরের ঠুনির সাথে হাত-বাঁধা- ও উরনা দিয়ে মুখ বাঁধা এবং অচেতন অবস্থায় দেখতে পান।

পরে এলাকার সর্দার মো. ইমাম হোসেন ও ১নং আলীকদম সদর ইউনিয়নের মহিলা সদস্য রেহানা বেগম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সর্দার মোঃ ইমাম হোসেন বলেন ঘটনা জানতে পেরে এসে দেখে হাত-বাঁধা- ও ওরনা দিয়ে মুখ বাঁধা এবং অচেতন অবস্থায় পড়ে আছে। এই ঘটনা কে কেন্দ্র করে আলীকদম সদর ইউনিয়নের মহিলা সদস্য রেহানা বেগম সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলেন স্থানীয় সর্দার মোঃ ইমাম হোসেনের মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে দেখেন যে রশি দিয়ে পিছনে ঘরের ঠুনির সাথে হাত-বাঁধা- ও উরনা দিয়ে মুখ বাঁধা, কিন্তু ভাগ্যেবসতে তার নিঃশ্বাস চলমান দেখা গেলে দ্রুত চিকিৎসা জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

জ্ঞান ফেরার পর জান্নাতুল ফেরদাউস মৌখিক জবানবন্দী দিয়ে বলেন রাত আনুমান ২টা ৩০মিনিটের সময় পুলিশ পরিচয়ে ওয়ারেন্টের আসামি গ্রেফতারের কথা বলে ঘরে প্রবেশ করে স্থানীয় ১/ জেমী নাসরিন। ২/ বাদসা মিয়া ৩/ সেতারা বেগম ৪/ সহ মোট ৮জনে বেধর আঘাত করে অজ্ঞান অবস্থায় হাত-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

স্বামী মোঃ হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী জেমী নাসরিনের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত ও মামলা হামলার জোট ঝামেলা চলতেছিল সুতরাং সেই পুরনো শত্রুতার জের ধরে তাহার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে বাড়িতে একা পেয়ে পরিকল্পিত ভাবে গভীর রাতে ভাড়ায় করা লোক দিয়ে প্রাণে হত্যার চেষ্টা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে সুস্থ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।

এ ধরনের নেক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বর্তমান তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন রয়েছে, এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category