1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
৮ নং কাঁদলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে জনাব আব্দুল মমিন প্রধানকে দেখতে চায় এলাকাবাসী। - mtvonlinenews
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

৮ নং কাঁদলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে জনাব আব্দুল মমিন প্রধানকে দেখতে চায় এলাকাবাসী।

এম টিভি নিউজ ডেক্স।
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৮২ Time View

৮ নং কাঁদলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে জনাব আব্দুল মমিন প্রধানকে দেখতে চায় এলাকাবাসী

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নং কাঁদলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জনাব আব্দুল মমিন প্রধানকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার জোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনাব আব্দুল মমিন প্রধান দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদভিত্তিক উন্নয়ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এলাকাবাসীর মতে, তিনি একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, গরিব-দুঃখীদের সহায়তা করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তার ভূমিকা প্রশংসনীয়। তাই আগামী নির্বাচনে তাকে মেম্বার হিসেবে নির্বাচিত করে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে চায় জনগণ।

স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তি জানান, “আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি সব সময় মানুষের পাশে থাকবেন এবং ওয়ার্ডের উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। আব্দুল মমিন প্রধান সেই যোগ্যতা রাখেন বলেই আমরা মনে করি।

এ বিষয়ে জনাব আব্দুল মমিন প্রধান বলেন, জনগণ চাইলে এবং সবার দোয়া ও সমর্থন পেলে তিনি ওয়ার্ডবাসীর সেবা করতে প্রস্তুত আছেন। তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ৯ নং ওয়ার্ডজুড়ে এখন আলোচনা— পরিবর্তন ও উন্নয়নের ধারাবাহিকতায় নতুন নেতৃত্বে এগিয়ে যেতে চায় কাঁদলা ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category