1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত। - mtvonlinenews
March 2, 2026, 2:07 am

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত।

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 59 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত।

 

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ও বাঁধাইড় ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বিকেল পাঁচ ঘটিকার সময় মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পুরো কলেজ মাঠ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মী ও সমর্থক দের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

উপস্থিত সকল জনসাধারণের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমীর এবং রাজশাহী- ১ (তানোর- গোদাগাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

অধ্যাপক মজিবুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সকল কে ধৈর্যের সঙ্গে ও সততার সহিত দায়িত্ব পালন করার আহ্বান জানান।

তিনি সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়েও কিছু যৌক্তিক আলোচনা করেন। অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতা গনও গুরুত্বপূর্ণ নানা আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক আব্দুল খালেক, আমীর – বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক আনোয়ার হোসেন, আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুন্ডুমালা পৌরসভা।আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড. ওবায়দুল্লাহ, আলমগীর হোসেন, আব্দুল কাদির, আনোয়ারুল, মাওলানা ইব্রাহিম, অধ্যক্ষ আমীর, সানাউল্লাহ, রমজান সহ আরও অনেক জামায়ত নেতা, এনসিপি নেতা ও শিবির নেতা গন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সুশৃঙ্খলভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category